ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৮৩ বছরে ফের বাবা হলেন আল পাচিনো, সন্তানের মায়ের বয়স মাত্র ২৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • ১৭৩ বার

বাবা হয়েছেন অস্কারজয়ী কিংবদন্তি হলিউড অভিনেতা আল পাচিনো। ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের জনক হলেন তিনি। এই তারকার প্রেমিকা নুর আলফাল্লাহ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার আল পাচিনোর এক প্রতিনিধি এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রচার ব্যবস্থাপক স্টান রোজেনফিল্ড বলেছেন, ২৯ বছর বয়সী নুর আলফাল্লাহ এবং আল পাচিনো তাদের সন্তানের নাম রেখেছেন রোমান পাচিনো।

‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩) এবং ‘সেন্ট অব আ উম্যান’ (১৯৯২)-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন আল পাচিনো। এর মধ্যে ‘সেন্ট অব আ উম্যান’–এ অভিনয় করে তিনি অস্কার পুরস্কারও জিতে নিয়েছেন।

আলফাল্লাহ ছাড়াও সাবেক প্রেমিকাদের সঙ্গে আল পাচিনোর আরও তিনজন সন্তান আছে। আর আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে রকস্টার মিক জ্যাগারের সঙ্গে সম্পর্ক ছিল আলফাল্লাহর।

সম্প্রতি চলচ্চিত্র জগতের আরেক কিংবদন্তি রবার্ট ডি নিরোও ৭৯ বছর বয়সে বাবা হয়েছেন। এটি তার সপ্তম সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৮৩ বছরে ফের বাবা হলেন আল পাচিনো, সন্তানের মায়ের বয়স মাত্র ২৯

আপডেট টাইম : ০৮:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩