ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • ১৫৮ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের ঐতিহ্যের ধারাবাহিকতায় উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আম পাঠিয়েছেন। এছাড়া তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং ভারতীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।

মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছাস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতেও ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন।

এ বছর উপহারের ঝুড়িতে ‘হিমসাগর’ এবং ‘লেংড়া’র মতো জনপ্রিয় জাতের আম আছে, যা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চল থেকে সরাসরি সংগ্রহ করা হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।

গত বছর (২০২২) বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছাস্বরূপ ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসেবে ১ হাজার কেজি ‘আম্রপালি’ আম এবং ২০২১ সালে তাদের জন্য ২ হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সব মুখ্যমন্ত্রীকে সুস্বাদু মৌসুমি ফল আম পাঠিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩