ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সমাবেশের অনুমতি পেল জামায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ১৫৯ বার

রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ শুক্রবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এ কথা জানান।

এর আগে রাজধানীতে জামায়াত সমাবেশের অনুমতি পেলে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী তাদের ঘোষিত সমাবেশ অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে দলটি সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না সে বিষয় সিদ্ধান্ত রাতে জানানো হবে। যদি জামায়াতকে অনুমতি দেয় সেক্ষেত্রে পুলিশেরও কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। তাই সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা নিতে আমরাও প্রস্তুতি নিচ্ছি।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কিনা। আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসব। যদি তাদের সমাবেশের অনুমতি দিই তাহলে সেটা কীভাবে দিতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে সে বিষয় সিদ্ধান্ত নিয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানো হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সমাবেশের অনুমতি পেল জামায়াত

আপডেট টাইম : ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩