ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিয়ের চার মাসেই মা হতে চলেছেন অভিনেত্রী স্বরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ১৭৪ বার

সাড়ে চার মাস আগে কোনো আভাস ছাড়াই বিয়ে করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তার এই বিয়ের খবরে অবাক হন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখতেই আরও অবাক হলেন তারা। বিয়ের সাড়ে চার মাসের মাথায় মা হতে চলেছেন স্বরা। এমন গুঞ্জন ছড়িয়েছে নেটদুনিয়ায়।

তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা খবরটি ভুয়া। হঠাৎ করেই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভুয়া খবর। এই গুজব ছড়ানো হয়েছে রাজু দাস হনুমানগড়ি অযধ্য়া নামের এক টুইটার প্রোফাইল থেকে।

এই রাজু দাস নামের ওই ব্যক্তি তার টুইটারে লিখেছেন, ‘স্বরা ভাস্কর বিয়ের সাড়ে চার মাসের মধ্য়েই মা হতে চলেছেন। এত তাড়াতাড়ি সন্তানের জন্ম দিয়ে নীতিন গড়করিকে দেখিয়ে দেবে সময়ের আগে কাজ পূর্ণ করা যায়!’

প্রথমে এই টুইট দেখে নেটিজেনরা ভুল বুঝলেও, পরে স্পষ্ট হয়েছে স্বরাকে টেনে নীতিন গড়করিকে ব্যঙ্গ করা হয়েছে। তাই হইচই বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিয়ের নেট মাধ্যমে বিয়ের খবর জানান স্বরা। এর আগে জানুয়ারিতে একটি ইঙ্গিতপূর্ণ ছবি প্রকাশ করেছিলেন স্বরা। সেখানে এক পুরুষের বাহুতে মাথা রাখতে দেখা গিয়েছিল তাকে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হতে পারে এটা প্রেম।’

তারপর থেকেই স্বরাকে নিয়ে শুরু হয় গুঞ্জন। তবে তিনি যে ফাহাদের সঙ্গে প্রেম করছিলেন তা কেউ ভুলেও ভাবেনি। কেননা প্রকাশ্যে ফাহাদকে ভাই বলে সম্বোধন করতেন স্বরা। নেটিজেনরা ভেবেছিলেন, লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন স্বরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিয়ের চার মাসেই মা হতে চলেছেন অভিনেত্রী স্বরা

আপডেট টাইম : ১০:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩