ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬
  • ৪৭৮ বার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশ সর্বসম্মতভাবে এ পদের জন্য নির্বাচিত হল।

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই অধিবেশনের জন্য জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের নাম প্রস্তাব করা হয়েছিল। এশিয়া-প্যাসিফিকেরই আরেক দেশ ফিজি এই ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত সভাপতি ফিজির পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান সভাপতি ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআান্নিসকে হারিয়ে পিটার টমসন সভাপতি নির্বাচিত হন ।

বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশও বরাবরের মত এই ১৫টি দেশের মধ্যে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

জাতিসংঘের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি বাংলাদেশ

আপডেট টাইম : ০১:১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬