ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেশা করে নোবেলের মারধর প্রসঙ্গে মুখ খুললেন সালসাবিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ১৬১ বার

প্রতারণার মামলাসহ একাধিক অভিযোগে ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবি কার্যালয়ে নোবেলকে জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিলও।

ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমি যখন নোবেলের সঙ্গে সংসার শুরু করি, তখন সে ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু হুট করে একটি চক্রের মধ্যে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়ে সে। এতে নোবেলের আচার-আচরণে ব্যাপক পরিবর্তন আসে। অন্য এক নোবেলে পরিবর্তন হয় সে। এখন পর্যন্ত যত সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর।

তিনি আরও বলেন, নোবেলের নেশা গ্রহণের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায়, একটা সময় সে আমাকে প্রতি রাতেই মারধর করত। আমি একদিন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসেও আমাকে মারতে দেখেন। পরে তারা নোবেলের কাছে মারধরের কারণে জানতে চাইলে জবাবে নোবেল বলেন, আমার মাথা ঠিক থাকে না, তাই আমি মারি। এ কারণে গুলশান থানায় জিডিও করেন সালসাবিল।

গায়কের সাবেক স্ত্রী বলেন, নোবেলের এবং আমার পরিবার মিলে বহুবার চেষ্টা করেছি নোবেলকে সঠিক পথে ফিরিয়ে আনতে, কিন্তু পারিনি। আমাদের সব চেষ্টাই বিফলে গেছে। সে মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। নোবেল ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহ করেন, তারা তাকে ছাড়তে দেবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেশা করে নোবেলের মারধর প্রসঙ্গে মুখ খুললেন সালসাবিল

আপডেট টাইম : ০৭:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩