ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ১৭৯ বার

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৮) অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন। বরিসের স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন ক্যারি জনসন। কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্যারি জনসন। ৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির তিন বছর ও দুই বছর বয়সি দুই সন্তান আছে। ২০২১ সালের মে মাসে বিয়ে করেন বরিস জনসন ও ক্যারি। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চার সন্তান। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই বরিস জনসনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

আপডেট টাইম : ০৭:১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩