ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট বাংলাদেশ ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • ১৭৯ বার

আসছে জুলাই থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনায় আইএমএফ এর পদ্ধতি অনুসরণ করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ঋণের সুদহার বাজারমুখী করা এবং ডলারের একক বিনিময় হার নির্ধারণেও কাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র মেজবাউল হক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) আইএমএফ এর ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি জানান, এবারের সফরেও বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবে আইএমএফ প্রতিনিধি দলটি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপের মুখে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আইএমএফ এর কাছে ঋণ আবেদন করে বাংলাদেশ। এরই মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের মধ্যে ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার হাতে পেয়েছে বাংলাদেশ।

মেজবাউল হক জানান, আসছে অক্টোবরে দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে পর্যবেক্ষণ, ঋণের অর্থ ব্যবহারের অগ্রগতি এবং অর্থনীতির বিভিন্ন সূচকের হালনাগাদ তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের সাথে মঙ্গলবার দিনভর বৈঠক করেছে আইএমএফ প্রতিনিধি দল। এই বৈঠক ছিল রুটিন ওয়ার্ক।

বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র আরও জানান, আসছে মুদ্রানীতিতে আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ এর হিসাব ও সুদহার নিয়ে বেশকিছু সংস্কার পরামর্শ থাকবে। সেইসাথে ডলারের বাজার স্থিতিশীল রাখতে মুদ্রার একক বিনিময় হার বাস্তবায়নেও বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৭:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩