ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

গণমাধ্যমের সমর্থনেই নদী তীরের দখলদারদের উচ্ছেদ করা গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ২১৮ বার

গণমাধ্যমের ব্যাপক সমর্থনের জন্যই নদী তীরের দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গণমাধ্যম সমর্থন ছাড়া শক্তিশালী ওই দখলদার চক্রের সঙ্গে পেরে উঠা সম্ভব হতো না।

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধব রাজনীতিবিদ। দেশে বিদেশে বিভিন্ন সফরে সাংবাদিকরা খেয়েছেন কিনা সেটারও খোঁজ খবর তিনি নেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ৭১ সালে সোনার বাংলা বিনির্মাণের শপথ নিয়েছিলাম। আমরা সে লক্ষ্যে পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণের কর্মসূচি দিয়েছেন।

তিনি বলেন, আশা করি, ২০৪১ সালের আগেই সে লক্ষ্য বাস্তবায়িত হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম অন্যতম। আমরা গণমাধ্যমের সঙ্গে আছি এবং থাকব।

বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মোল্লা জালাল, বর্তমান মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

গণমাধ্যমের সমর্থনেই নদী তীরের দখলদারদের উচ্ছেদ করা গেছে

আপডেট টাইম : ১০:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩