ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

জীবনে প্রথমবার নববর্ষ উদযাপন করলো ইথিওপিয়ান দম্পতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ২২২ বার

পাঞ্জাবি, শাড়ি পরে বাংলা নববর্ষ পালনে চলে এসেছে ইউরোপের ইথিওপিয়ার নাগরিক এরনেস্তাস (৩০) ও আমান্ডা (২৭)। যশোর টাউন হল ময়দানে হঠাৎ দেখা মেলে এই বিদেশি দম্পতির। তারা নিজেদের ফোন, ক্যামেরায় বাঙালির সাজ, কারুকার্য এবং ঢাকের তালে তালে নৃত্য ধারণ করছে। আবার অনেকে এ বিদেশি দম্পতির সঙ্গে নানা ঢঙ্গে সেলফি তুলতে ব্যস্ত।

শুক্রবার (১৪ এপ্রিল) যশোর আইটি পার্ক হোটেলের অতিথি হয়ে তারা নববর্ষের অনুষ্ঠানে যোগ দেন।

ভোর ৬টা থেকে যশোর টাউন হল ময়দানে সুরবিতান সঙ্গীত একাডেমির আয়োজনে নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। উদীচী শিল্প গোষ্ঠীর পরিবেশনায় একের পর এক সঙ্গীত চলতে থাকে। নাচ, গান, কবিতায় মুখর করে রাখে শিশু ও শিল্পীরা।

ইথিওপিয়ার নাগরিক এরনেস্তাস বলেন, বাঙালির ঐতিহ্য যেমন সুন্দর বাঙালিদের মানসিকতাও অনেক সুন্দর। আমি বাংলাদেশে বেড়াতে এসে প্রথমবারের মতো পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগদান করলাম। বাঙালিরা অনেক আন্তরিক। সবাই আমাকে এবং আমার স্ত্রীকে আপন করে নিয়েছে।

আরেক ইথিওপিয়ান আমান্ডা বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে আসবো বলে আমি বাঙালিদের মতো করে লাল-সাদা শাড়ি পরেছি। বাঙালিদের সঙ্গে মিশতে পেরে আমার খুবই ভালো লাগছে। অনেক আনন্দ হচ্ছে।

পরে টাউন হল থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জীবনে প্রথমবার নববর্ষ উদযাপন করলো ইথিওপিয়ান দম্পতি

আপডেট টাইম : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩