ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সাংবাদিক রফিকের বড় ভাই সিরাজ ভূঁইয়ার ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ৩৩৫ বার

হুরে জান্নাত মমঃ ঢাকাস্থ আজকের সূর্যোদয় পত্রিকার সহযোগী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট রফিকুল ইসলামের বড় ভাই মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১২ এপ্রিল) রাত প্রায় ১১ টার সময় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা গোপদিঘী ইউনিয়নের নতুন বগাদিয়া গ্রামের নিজ বাসভবন ‘হাজী বাড়িতে’ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী মোছা. পরিস্কার বানু (৬০) ছাড়াও ৬ ছেলে, ১ মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন।

মো. সিরাজুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নাতি হাফেজ মো. সিয়ামের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।

পরে মো. সিরাজুল ইসলাম ভূঁইয়ার মরদেহ ধলাই-বগাদিয়া বাগে জান্নাত কবরস্থানে সমাহিত করা হয়।  #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক রফিকের বড় ভাই সিরাজ ভূঁইয়ার ইন্তেকাল

আপডেট টাইম : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩