ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামবে মেট্রোরেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ২০৮ বার

উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলে দেওয়ার মধ্যে দিয়ে আজ থেকে উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামবে মেট্রোরেল। আনুষ্ঠানিকতা ছাড়াই শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় মেট্রোরেলের এই দুটি স্টেশন খুলে দেওয়া হয়।

জানা গেছে, মেট্রোরেলের এই অংশে যেসব স্টেশন রয়েছে সেগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

এ বিষয়ে ডিএমটিসিএলের ম্যানেজার মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, সকাল ৮টায় দুটি স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো। এটি একেবারেই সাধারণভাবে করা হলো। সব কিছুই আগের মতো। পার্থক্য শুধু যাত্রী স্টেশনে প্রবেশ করছে এবং মেট্রোরেল থামছে। আমরা দুটি দল গঠন করেছি। যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সঙ্গে সমন্বয় করবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম এলিভেটেড মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে মেট্রোরেল চলাচল করত। পরে পর্যায়ক্রমে ২৫ জানুয়ারি মেট্রোরেলের পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু করল ডিএমটিসিএল কর্তৃপক্ষ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামবে মেট্রোরেল

আপডেট টাইম : ০৪:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩