ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মদনে বালই নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী কারেন্ট জালের সয়লাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৮০ বার
মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার বালই নদীতে পানি আসতে না আসতেই অবৈধ চায়না রিং বা চায়না দুয়ারী কারেন্ট জালের সয়লাব। গত ১০ দিন যাবৎ নিধন হচ্ছে দেশীয় জাতের ডিম ওয়ালা মাছ।
বছরের এই সময়টায় দেশের উত্তরাঞ্চল থেকে পাহাড়ি বৃষ্টির পানি নেমে আসে। আর সমতলের ডোবা-নালা, খাল-বিল ও নদ-নদী গুলো ধীরে ধীরে পানিতে পূর্ণ হতে শুরু করে। নতুন পানি পেয়ে নদ-নদীতে বা জলাশয়ে থাকা ডিম ওয়ালা মাছেরা যেনো ফিরে পায় নতুন প্রাণ।
এ সময়টাই মূলত প্রজনেনর প্রথম ধাপ। এই সুযোগে, কিছু অসাধু ইজারাদার ও জেলে কারেন্ট জাল ব্যবহার করে ব্যাঘাত ঘটায় মাছের প্রজনন প্রক্রিয়া এবং বিনষ্ট করে দেশীয় মাছ।
সরজমিনে গেলে জানা যায়, বালই নদীর ইজারাদারা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল জেলেদের ব্যবহারের অনুমতি দিয়ে, মোটা অংকের টাকার বিনিময়ে কয়েকটি জেলের দল বা গ্রুপকে সাবলিজ দিয়েছে।
জাল সংখ্যা হিসেব করে কিছু দিনের জন্য, কারোর কাছ থেকে নিচ্ছে ১৮ হাজার, কারোর কাছ থেকে ৬০ হাজার আবার কারোর কাছ থেকে নিচ্ছে তারও অধিক পরিমাণ টাকা। যা আইনত সম্পূর্ণ অবৈধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, এ বিষয়ে আমার কাছে গোপন সংবাদ রয়েছে। অচিরেই অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, এ বিষয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মদনে বালই নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী কারেন্ট জালের সয়লাব

আপডেট টাইম : ১১:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩