ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চট্টগ্রামের ১৪ মাসে পুরো কোরআন মুখস্ত করল ২ ছাত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ২১৪ বার

চট্টগ্রামের রাউজানে মাত্র ১৪ মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছেন মুহাম্মদ নিহাদ ও মো. আকিব বিন তাসলিম নামের দুই ছাত্র। তারা রাউজান পৌরসভার জলিল নগরের সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরীয়া তাহফিজুল কোরআন একাডেমির ছাত্র। হেফজ বিভাগে উত্তীর্ণ হওয়ায় তাদের ছবক প্রদান করা হয়।

আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে ফাতেহা ও দোয়া মহফিলের আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে ইমাম আজম আবু হানিফা (রা)-এর সালানা ওরশ পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পোমরা নঈমাবাদ দরবার শরীফের মাওলানা মোহাম্মদ নঈম উদ্দিন নঈমী আল মাইজভান্ডারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপাড়া দরবার শরীফের সাজ্জাদানশীন এস এম আসাদ উল্লাহ আসাদ।

দক্ষিণ রাউজান পাহাড়তলীর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাকিল হোসাইন আল কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরীয়া তাহফিজুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর নঈমী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. মালেক সিদ্দিকী, মো. দিদার, তসলিম উদ্দিন বাদশাসহ কোরআন একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চট্টগ্রামের ১৪ মাসে পুরো কোরআন মুখস্ত করল ২ ছাত্র

আপডেট টাইম : ১২:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩