ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ২৪১ বার

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ পুলিশ শত বছরের পুরোনো একটি প্রতিষ্ঠান। দীর্ঘকাল থেকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে পটুয়াখালী জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা সবাই একসঙ্গে একই প্লাটফর্মে কাজ করছি। প্রতিটি জেলায় প্রতিবছর আনুষ্ঠানিকভাবে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ বাহিনীর এ সমাবেশে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। পটুয়াখালী জেলা পুলিশ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনে করেছে, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ : আইজিপি

আপডেট টাইম : ১২:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩