ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এখন থেকে হাওরে সব উড়াল সেতু হবে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ২০০ বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ পানিপ্রবাহ নিশ্চিত ও নিরাপদ মৎস্য উৎপাদনের জন্য হাওড় অঞ্চলের প্রতিটি সড়ক এলিভেটেড করা হবে। বারবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ায় হাওরে দুর্দিন কেটে গেছে। পিছিয়ে পড়া হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। এজন্য হাওরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়- এটা এখন সর্বজনীন বিদিত। আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।তিনি বলেন, এখন থেকে হাওরের সব সেতু উড়াল হবে। হাওরের সড়কগুলোতে যেন সারা বছর যাতায়াত করা যায় সেই ব্যবস্থা সরকার করছে। এছাড়া হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ, নদী ট্রেজিংসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা তার সরকার নেবে।

শেখ হাসিনা জানান, এক সময় কিশোরগঞ্জ ছিল অবহেলিত অঞ্চল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার কারণে এখন আর কিশোরগঞ্জ অবহেলিত নয়, উন্নত একটি জেলা।

এ সময় তিনি কিশোরগঞ্জ-৪ (ইটন-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহাম্মদ তৌফিককে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে উপস্থিত জনতার কাছ থেকে হাত তুলে ওয়াদা করান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এখন থেকে হাওরে সব উড়াল সেতু হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩