ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শান্তিপূর্ণ দেশের তালিকা ভারত-পাকিস্তানের উপরে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬
  • ৩১৯ বার

শান্তিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান ও ভারতের উপরে বাংলাদেশ। কোন দেশ কতটা শান্তিপূর্ণ তার একটি তালিকা বুধবার আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল পিস ইনডেক্স’ প্রকাশ করেছে। এতে ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪ নম্বরে রয়েছে। ভারত আছে ১৪১ নম্বরে। পাকিস্তান রয়েছে ১৫৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভূটান। তারা আছে ১৩ নম্বরে। ভারতের চেয়ে বেশি শান্তিপূর্ণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা রয়েছে ১১৪ নম্বরে।
সবচেয়ে অশান্ত দেশের আখ্যা পেয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান, ইরাক এবং আফগানিস্তান। সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। তার পরেই ডেনমার্ক এবং অস্ট্রিয়া।
শান্তিপূর্ণ দেশের তালিকা বানানোর সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছিল কোন দেশে কতটা বিদেশি বিনিয়োগ খাটানো হয় তার উপরে। এ ছাড়াও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার কেমন সম্পর্ক, সংবাদমাধ্যমের বাকস্বাধীনতা, দুর্নীতির হার ইত্যাদি বিষয়ও খতিয়ে দেখা হয়েছিল।‌‌‌

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শান্তিপূর্ণ দেশের তালিকা ভারত-পাকিস্তানের উপরে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬