ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মিশরে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের অন্ধ হাফেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ কায়রো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির হোসেন আবারও দেশের নাম উজ্জ্বল করেছেন। বিশ্বের ৫৮টি দেশের ১০৮ জন প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন (তাজভীদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় বিজয়ী হয়েছেন যথাক্রমে ঘানা ও মালদ্বীপের প্রতিযোগী।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানী কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমা চার দিনব্যাপী এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অন্ধ হাফেজ তানভীর হোসাইনের তেলাওয়াতে মিশরের ধর্মমন্ত্রী অধ্যাপক ড. মোহাম্মদ মুখতার জুমাসহ বিচারকরা মুগ্ধতা প্রকাশ করেন।

আসন্ন পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ সিসি। হেফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এর মধ্যে রয়েছে যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার এবং ১ লাখ মিশরীয় পাউন্ড।

তানভির হোসাইনের সাথে কায়রো আসা তার প্রধান শিক্ষক যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল নেছার আহমেদ আন নাছিরি বলেন, আলহামদুলিল্লাহ আমার প্রিয় ছাত্র অন্ধ হাফেজ তানভীর হোসাইন খুব ভালো তেলাওয়াত করেছে, এর আগেও সে একাধিকবার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভির হোসাইন রাজধানী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। এর আগে সে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মিশরে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের অন্ধ হাফেজ

আপডেট টাইম : ১১:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩