ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিক্রি হয়নি কোটি টাকার খাট, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাদুঘরে দিতে চান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শেষ সময়ে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেড়েছে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের বেচাবিক্রি। তবে ফার্নিচারের বিক্রি তেমন নেই।

মেলার ২৯তম দিন রোববারও অবিক্রীত ছিল কোটি টাকা দাম হাঁকানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ১৬ পরীর খাট।

এদিন মেলা ঘুরে দেখা যায়, মূল্য ছাড়ের আশায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ফলে বেড়েছে বেচাকেনাও। বিশেষ করে সাংসারিক বিভিন্ন জিনিসপত্র কিনছেন মানুষ। তবে ফার্নিচারের দোকানগুলোতে ক্রেতা নেই। মাসব্যাপী স্টলে শুধু প্রদর্শনই হয়েছে। বিক্রি হয়নি তেমন। কারণ হিসাবে ক্রয়ে আগ্রহীদের অভিযোগ, দাম বেশি হাঁকানো হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বাণিজ্য মেলা শুধু বিক্রির জন্য নয়, প্রদর্শনেও সফলতা আসে।

আখতার ফার্নিচারের কর্মকর্তা মিছির আলী বলেন, দর্শনার্থীদের কাছে পণ্যের দাম ও মডেল দেখানোর কাজটা হচ্ছে। এখানে বিক্রি হবে এমন আশা করা হয়নি। আমাদের পণ্যগুলো সম্পর্কে সাধারণ মানুষের কাছে ধারণা পৌঁছে দেওয়া যাচ্ছে। অর্ডারও পাওয়া যাচ্ছে।

এদিকে ‘কোটি টাকার খাট’ নিয়ে ফাতেমা এন্টারপ্রাইজের মালিক ও খাট প্রদর্শনকারী নুর নবী বলেন, আমাদের খাট আবু বকর নামে একজন মিস্ত্রি ৩ বছরের চেষ্টায় তৈরি করেছেন। এখানে ভালোমানের সেগুন কাঠের মূল অংশ ব্যবহার করা হয়েছে। ফলে এর দাম কোটি টাকা চেয়েছি। এ পর্যন্ত মেলায় ৫৫ লাখ টাকা দাম ওঠেছে। কিন্তু আমরা দেইনি। দাম আরও কিছু বাড়ালে ছেড়ে দেব। মেলার বাকি দুদিনে এই খাট কেউ কিনবেন কিনা তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানতে পারল এটাও বড় পাওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিক্রি হয়নি কোটি টাকার খাট, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জাদুঘরে দিতে চান

আপডেট টাইম : ১১:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩