ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ইসলামিক ফাউন্ডেশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল, সেক্রেটারি হাবেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ২৩২ বার

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারকে সভাপতি এবং ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. হাবেজ আহমেদকে সাধারণ সম্পাদক করে ইসলামিক ফাউন্ডেশনের ৫৫ সদস্য বিশিষ্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে ইফার প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংস্থাটির কেন্দ্রীয় সমন্বয় সভা ও বার্ষিক সম্মেলন শেষে কর্মকর্তাদের জরুরি সভায় নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, দেশের ৮টি বিভাগীয় কার্যালয় এবং ৬৪টি জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমিতির সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের সবাই মিলে আমাদের ওপর যে আস্থা রেখেছেন, যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, সততার সঙ্গে কাজ করে আমরা তাদের প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই একসঙ্গে কাজ করে ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি উজ্জ্বল করব।

দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ইসলামিক ফাউন্ডেশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল, সেক্রেটারি হাবেজ

আপডেট টাইম : ০১:২৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২