ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

দেশে খাদ্য ও অর্থনৈতিক সংকটে কৃষিঋণে গুরুত্ব দিচ্ছে ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ২৫৭ বার

হাওর বাতা ডেস্কঃ দেশে খাদ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার কৃষি খাতে গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া দেশের ব্যাংকগুলোর এ ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কৃষিঋণ বিতরণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশের বিভিন্ন ব্যাংক (জুলাই-নভেম্বর) কৃষি ও পল্লিঋণ খাতে ১২ হাজার ৭৭৭ কোটি টাকা বিতরণ করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৮ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ ধরণের ঋণ বিতরণ হয়েছিল ১০ হাজার ৭৭৩ কোটি টাকা।

২০২১-২০২২ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা, তবে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে।

চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। ব্যাংকগুলো অর্থবছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রার ৪১ দশমিক ৩৪ শতাংশ ঋণ বিতরণ করেছে। এ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ৫ হাজার ৫৯ কোটি টাকা ঋণ বিতরণ করে। যা লক্ষ্যমাত্রার ৪৩ শতাংশ। আর বিদেশি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো ৭ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। যা মোট লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ।

আলোচিত সময়ে এ খাতে ঋণ বিতরণের শীর্ষে অবস্থান করছে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক। চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ব্যাংকটি ৩ হাজার ২৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। যা মোট লক্ষ্যমাত্রার ৪৬ দশমিক ৫৮ শতাংশ।

দেশে ব্যাংক খাতে কৃষিঋণের পরিমাণ ৫০ হাজার ২০৬ কোটি টাকা। চলতি বছরের নভেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৪ হাজার ১৩৭ কোটি টাকা, যা মোট ঋণের ৮ দশমিক শূন্য ২৪ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

দেশে খাদ্য ও অর্থনৈতিক সংকটে কৃষিঋণে গুরুত্ব দিচ্ছে ব্যাংক

আপডেট টাইম : ০১:০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২