ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সরকার ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ প্রায় ১.৪০ লাখ মেট্রিক টন ইউরিয়া এবং এমওপি সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৩৫তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রায় ৪১৪.১৩ কোটি টাকা ব্যয়ে ৮ম লটের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৫০,০০০ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে।

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন উৎস থেকে মোট ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে। কাফকো বাংলাদেশ থেকে ৯ম লটের অধীনে প্রায় ১৮৫.১৩ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে এবং কাতারের মুনতাজাত থেকে প্রায় ১৮৮.৯৩ কোটি টাকা ব্যয়ে ১১তম লটের অধীনে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে।

এছাড়াও, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) প্রস্তাবে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস হাউস এবং অফিসগুলোর জন্য প্রায় ৩২৭.০১ কোটি টাকা ব্যয়ে নুটেক কোম্পানি লিমিটেডের কাছ থেকে ছয়টি সম্পূর্ণ কনটেইনার স্ক্যানার সিস্টেম সংগ্রহ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সরকার ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহ করবে

আপডেট টাইম : ০১:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২