ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কি‌শোরগ‌ঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কি‌শোরগ‌ঞ্জের নিকলী‌তে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসা‌মি‌দের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপু‌রে নিকলী উপ‌জেলার জারইতলা শাহপুর গ্রা‌মে এ মানববন্ধ‌ন করা হয়। এ সময় নিহ‌তের মামাসহ প‌রিবা‌রের লোকেরা উপ‌স্থিত ছি‌লেন।

মানববন্ধ‌ন অভিযোগ করা হয়, অসা‌মা‌জিক কার্যকলা‌পে রাজি না হওয়ায় স্বামী লাল চাঁন মিয়ার সহ‌যো‌গিতায় গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্বামীসহ চারজন‌কে পু‌লিশ আটক কর‌লেও প্রধান আসা‌মিসহ তিনজন এখনও পলাতক র‌য়ে‌ছে। তারা মামলা তু‌লে নি‌তে বাদী‌কে নানাভাবে হুম‌কি দি‌চ্ছে। অবিলম্বে তা‌দের গ্রেফতা‌রের দা‌বি জানায় স্বজন ও এলাকাবাসী।

নিহতের মামা ও মালার বাদী মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ঘটনার পর মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি রনিসহ বাকি তিনজনকে ধরছে না পুলিশ। তারা প্রকাশ্যে ঘুরছে। মামলা তুলে না নিলে আমাকেও হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে।
জানা গেছে, গত ২৭ জুন সন্ধ‌্যার পর নিকলী উপ‌জেলার দ‌ক্ষিণ জাল্লাবাদ থে‌কে পাশের সাহাপুর গ্রা‌মে স্বামীর বা‌ড়ি‌তে যাওয়ার প‌থে ওই গৃহবধূকে তু‌লে নি‌য়ে রাতভর ধর্ষণ ক‌রে একই এলাকার র‌নিসহ ক‌য়েকজন। পর‌দিন সকা‌লে সাহাপুরের অদূরে আশংকাজনক অবস্থায় এক‌টি জ‌মি থে‌কে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নিয়ে যায় স্বজনরা। ২৯ জুন কি‌শোরগঞ্জ ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

এ ঘটনায় নিহ‌তের মামা মো. জাহাঙ্গীর আলম বাদী হ‌য়ে নিহতর স্বামীসহ ৭ জন‌কে আসা‌মি ক‌রে ২৯ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিকলী থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। মামলার হলেন- সাহাপুর গ্রামের মৃত মতি মিয়ার ছেলে রনি (৪০), মৃত রহমানের ছেলে রমছু মিয়া ওরফে রমচাঁন মিয়া (৪২), দক্ষিণ জাল্লাবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে সুকন মিয়া (৩৩), মৃত মোমালীর ছেলে নাছির মিয়া (৩২), ভুনা নয়াহাটি গ্রামের মৃত ইবু মিয়ার ছেলে শরিফ (২৭), রাজু মিয়ার ছেলে লাল চাঁন মিয়া (৩১) ও সাহাপুর গ্রামের একদিল মিয়া (২৭)। পু‌লিশ একই দিন নিহতের স্বামী লাল চাঁন মিয়া, রমছু, শরীফ ও নাছির মিয়াকে গ্রেফতার ক‌রে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ জানান, মামলার প্রধান আসা‌মিসহ বাকি তিনজন‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কি‌শোরগ‌ঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:৫০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২