ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জেলা শহরে ভিক্ষাবৃত্তি বন্ধ শিগগিরই ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে শিগগিরই ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত নির্দেশও দিয়েছেন।

রবিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে এ বিষয়ে জানান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচি থাকা সত্ত্বেও ঢাকা শহরে কেন ভিক্ষুকদের আনাগোনা তা জানতে চান এ কে এম রহমতুল্লাহ। ভিক্ষাবৃত্তি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে কি না তা জানতে চেয়ে মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রাখেন তিনি।

সম্পূরক প্রশ্নে এ কে এম রহমতুল্লাহ বলেন, সরকারের তিন মেয়াদ অব্যহতভাবে চলছে। এর আগে ১৯৯৬ সালেও ক্ষমতায় ছিল। বয়স্কভাতাসহ অনেকরকম ভাতা দিয়ে যাচ্ছে। যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর দেওয়া হয়েছে। আজকেও আসার সময় রাস্তায় ১০জন ফকির (ভিখারী) ভিক্ষা চেয়েছে। কিন্তু এই জিনিসটা কেন হবে? সবকিছু সামাজিক বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হয়েছে। আশ্রয়ন প্রকল্প করা হয়েছে। সমস্ত রকম সাহায্য দেওয়া হচ্ছে। তাহলে রাস্তার ওপরে ভিক্ষুক থাকার তো কথা নয়। থাকা উচিতও নয়। এদের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরে ভিক্ষুকদের উৎপাতের বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন। এটা কীভাবে নিরসন করা যায় তার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ভিক্ষাবৃত্তি বন্ধ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জেলা শহরে ভিক্ষাবৃত্তি বন্ধ শিগগিরই ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার

আপডেট টাইম : ০১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২