ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির ৫৩তম জন্মদিনের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতির জৈষ্ঠ্য পুত্র  প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির ৫৩তম জন্মদিনের ফুলের শুভেচ্ছা ।

১৯৬৯ সালে ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও রাশিদা খানমের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের সাবেক স্পিকার ও বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও স্ত্রী রাশিদা হামিদের জৈষ্ঠ্য পুত্র। পারিবারিক জীবনে ৪ ভাই বোন। জৈষ্ঠ্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, তার ছোট রাসেল আহাম্মদ তুহিন দ্বিতীয়, রিয়াদ আহমেদ তুষার তৃতীয় ও একমাত্র বোন স্বর্ণা হামিদ সর্বকনিষ্ঠ।

ব্যক্তিজীবনে স্ত্রী এডভোকেট শামসুন্নাহার নেলী, দুই ছেলে মেয়ে, কন্যা রিফাহ্ তাসনিয়া হামিদ ও পুত্র ইউসুফ আব্দুল্লাহ হামিদ জ্বীম রয়েছেন।  স্ত্রী শামসুন্নাহার নেলী কিশোরগঞ্জে জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী । ২০১৩ সালে কিশোরগঞ্জ-৪ ( ইটনা,মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদ সদস্য আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে রেজওয়ান আহাম্মদ তৌফিক বিজয়ী হন।

২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তিনি । ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৫৮,২২৩ ভোট পেয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

কিশোরগঞ্জের সবুজে ঘেরাও হাওর অধ্যুষিত উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ১৬৫, কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের সংসদ সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। ভাটি বাংলার গণমানুষের আস্থাভাজন হিসেবে ইতিমধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ভাটি বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বপ্নের হাওর উন্নয়নের রূপকার হিসেবে ইতিমধ্যে তিনি সর্বমহলে হয়েছেন সমাদৃত।

পিতার আদর্শ লালন করে রাজনৈতিক শুরু করেন তিনি । রাষ্ট্রপতি বড় ছেলে হয়েও সাদামাটা জীবন যাপন করেন তিনি। বঙ্গভবনের রাষ্ট্রীয় সুখ, শান্তি ত্যাগ করে বছরের প্রায় সময়ই তিনি পড়ে থাকেন  জন্মস্থান হাওর এলাকায়। তিন উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ রয়েছে তার । নিয়মিত এলাকার সাধারণ মানুষের ভালো মন্দ খোঁজ খবর রাখছেন । হাওরের মানুষের বিপদে আপদে সার্বক্ষণিক দৃষ্টি থাকে তার । ব্যক্তি জীবনের মার্জিত ব্যবহার, সদালাপ ও স্পষ্টবাদিতা দিয়ে হাওরবাসীর হৃদয় কেড়ে নিয়েছেন।

হাওরের মানুষের প্রতি দায়িত্ববোধ নিজের কর্মদক্ষতার মাধ্যমে পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে হাওরের রাজনীতিতে তিনি এক অনন্য ব্যক্তি। হাওরের রাজনীতিতে সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার উজ্জ্বল দৃষ্টান্তের এমপি তৌফিক। হাওরের সহজ সরল মানুষের হৃদয়ের গহীনে ঠাঁই করে তৌফিক হয়ে উঠেছেন হাওরবাসির মাটি, মানুষের নেতা।

তাঁর ৫৩তম জন্মদিনে আন্তরিক ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা জানিয়েছেন দৈনিক হাওর বার্তা,ও কিশোরগঞ্জ বাসি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির ৫৩তম জন্মদিনের শুভেচ্ছা

আপডেট টাইম : ০১:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২