ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

শাপলা সেন্টারকে দিয়ে পাসপোর্ট জমা দেবে না বায়রা, দূতাবাসের সিদ্ধান্ত বদলাতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশি কর্মীদের বিদেশ যাওয়া পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার বিষয়ে  বাংলাদেশে দূতাবাসের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ—বায়রা।

দেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনগুলো বলছে, পাসপোর্ট জমা নিতে শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ করে রিক্রুটিং এজেন্সিগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। সৌদি মিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা পাসপোর্ট জমা দেবেন না জানিয়েছেন ।

রাজধানীর একটি হোটেলে আজ শনিবার বায়রার এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেন বায়রার সভাপতি মো. আবুল বাসার।

সৌদিআরবগামী বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট গ্রহণ ও ভিসা স্ট্যাম্পিংয়ের বিষয়ে ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে সৌদি দূতাবাস। ১৫ অক্টোবর থেকে আর কোনো পাসপোর্ট সরাসরি রিক্রুটিং এজেন্টের কাছ থেকে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

এই তৃতীয় পক্ষের পাসপোর্ট জমার বিষয়ে আপত্তি তুলেছে বায়রা সকল সদস্যরা। বায়রার সংগঠনটি বলছে, অসৎ কোনো উদ্দেশ্য থেকে কেউ সৌদি দূতাবাসকে এই পরামর্শ দিয়েছে। সৌদি মিশনকে আপত্তি জানানোর পরও তারা বিষয়টি আমলে নেয়নি।

বায়রা সভাপতি মো. আবুল বাসার বলেন, ‘আমাদের প্রশ্ন সৌদি অ্যাম্বেসির মাথায় এই তৃতীয় পক্ষকে নিয়োগের বিষয়টি বাকারা প্রক্রিয়াধীন কে/কারা? এখানে কারও না কারও অসৎ উদ্দেশ্য রয়েছে বলেন বায়রা। সৌদি দূতাবাস মানুষের জটলা নিয়ে সমস্যা মনে করলে তারা সেটি বায়রার ওপর ছেড়ে দিতে পারে। আমরা নিজেদের খরচে জায়গা তৈরি করে কাজটি করবো।’

এই প্রস্তাব সৌদি আরব দূতাবাসের কাউন্সিলরের কাছে জানিয়ে বায়রা সভাপতি বলেন, ‘আমরা প্রস্তাব দিলাম, তারা কোনো জবাব দেননি। এরপর দেখলাম তারা আমাদের প্রস্তাব আমলে না নিয়ে শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে নোটিশ পাঠিয়েছেন।’

জানা গেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে সৌদিআরবগামী কর্মীদের পাসপোর্ট জমা নিতে ভারতেও একই নিয়ম করতে চেয়েছিল সেদেশের সৌদি মিশনরা। কিন্তু ভারতীয় রিক্রুট এজেন্টদের কারণে সেখানে সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারেনি তারা।

এ বিষয়টি তুলে ধরে বায়রা সভাপতি বলেন, ‘ভারত যদি পেরে থাকে আমরা কেন পারবো না? সৌদি মিশন এই সিদ্ধান্ত না বদলালে আমরা রবিবার (১৬ অক্টোবর) থেকে পাসপোর্ট দেবো না। যদি কারো ভিসার মেয়াদ ফুরিয়ে যায় তাও জমা দেবো না।’

বায়রার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনও সদস্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বায়রা সভাপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

শাপলা সেন্টারকে দিয়ে পাসপোর্ট জমা দেবে না বায়রা, দূতাবাসের সিদ্ধান্ত বদলাতে হবে

আপডেট টাইম : ০৭:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২