ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৌদির নতুন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের প্রধানমন্ত্রী হয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাদশাহ সালমান এক রাজকীয় ফরমানের মাধ্যমে তার মন্ত্রিসভায় এ পরিবর্তনের কথা জানিয়েছেন।

মঙ্গলবার বাদশাহর সইসংবলিত রাজকীয় ডিক্রি জারি করা হয়। খবর সৌদি প্রেস এজেন্সির।

প্রিন্স মোহাম্মদ ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটির কার্যত শাসকে পরিণত হয়েছিলেন। তবে এ নিয়ে তাকে দেশটির সরকারপ্রধান হিসেবে তার ভূমিকাকে আনুষ্ঠানিকতা দেবে।

ক্রাউন প্রিন্স ইতিপূর্বে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন তার ছোট ভাই খালিদ বিন সালমান।

রাজকীয় ফরমানে বলা হয়েছে, অন্য সব সিনিয়র মন্ত্রী তাদের পদে বহাল থাকবেন। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান ও বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ।

প্রধানমন্ত্রীর পদটি আগে বাদশাহই নিজের হাতে রাখতেন। তবে এবার ক্রাউন প্রিন্সকে তাতে বসানোর মানে হচ্ছে, ৮৬ বছর বয়স্ক বাদশাহ অব্যাহতভাবে। তবে ধীরে ধীরে দেশের ক্ষমতা হস্তান্তর করছেন।

রাজকীয় ফরমানে অবশ্য দায়িত্ব হস্তান্তরের কোনো কারণ বলা হয়নি। তবে ফরমানে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ সভাপতিত্ব করে যাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৌদির নতুন প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আপডেট টাইম : ১০:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২