ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শেখ হাসিনার চেয়ে বেশি আওয়ামী লীগার হয়ে গেছে অনেকেই: ডিজি নেহাল আহমেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, দুর্নীতির একটা ভয়ংকর চক্র সারাদেশে বিরাজমান । সবচেয়ে ভয়ংকর কথা হলো আমরা যারা শুদ্ধাচারের কথা বলি তারাই ভয়ংকর অসৎ হয়ে আছি । ঘুষ যাতে না খায় সে জন্য নির্দেশ দিয়েছি। আমরা গৎবাঁধা কথা বলে গেছি। একটু চেঞ্জ হলে এগোতে বেশিদিন লাগবে না। আমরা অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি আওয়ামী লীগার হয়ে গেছি।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন কৌশল পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সঙ্গে দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

মাউশি ডিজি আরো বলেন, আমরা মুখে বলি, কিন্তু নিজে বিশ্বাস করি না। আমি বোর্ডের চেয়ারম্যান থাকাকালে অনেক চেষ্টা করেছি, ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজে গেয়েছি। জায়গা নেই, জমি নেই, ২৭টি প্রতিষ্ঠান আমি বন্ধ করে এসেছি। আরও অনেক আছে। বন্ধের প্রক্রিয়া চলছে।

অধ্যাপক নেহাল বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ব আর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করব না তা তো হতে পারে না। আমরা সবাই চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। আমরা শিক্ষিত হয়েছি কিন্তু সোনার মানুষ হইনি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শেখ হাসিনার চেয়ে বেশি আওয়ামী লীগার হয়ে গেছে অনেকেই: ডিজি নেহাল আহমেদ

আপডেট টাইম : ০৩:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২