ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মা হতে চেয়েছিলেন অর্পিতা, ‘সম্মতি’ দিয়েছিলেন পার্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মা হতে চেয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। তিনি সন্তান দত্তক নিতে চেয়েছিলেন বলে দাবি করেছে ইডি। সেজন্য প্রয়োজনীয় অনাপত্তির শংসাপত্র (নো অবজেকশন লেটার) দিয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে উপস্থাপন করা চার্জশিটে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এ সংক্রান্ত চিঠি তদন্তকারী সংস্থা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে বলেও দাবি করা হয়েছে। গত সোমবার আদালতে চার্জশিট দাখিল করেছে ইডি। প্রকাশ্যে না আসা অনেক তথ্যেরই উল্লেখ রয়েছে তাতে। তার মধ্যে অন্যতম অর্পিতার দত্তক নিতে চাওয়ার বিষয়টি।

প্রসঙ্গত, ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময়ই তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতার দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে নগদ ২১ কোটি ৯০ লাখ রুপি ছাড়াও বহুমূল্যের গয়না এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

ওই সময়ে বহু নথিও অর্পিতার ফ্ল্যাট থেকে নিয়ে যান ইডির কর্মকর্তারা। ২২ ও ২৩ জুলাইয়ের মধ্য রাতে উদ্ধার হওয়া নথির মধ্যে এমন একটি চিঠি পাওয়া গেছে বলে দাবি ইডির, যেখানে অর্পিতার সন্তান দত্তক নিতে চাওয়ার ইচ্ছা এবং তার জন্য মন্ত্রী হিসেবে পার্থর শংসাপত্র দেয়ার উল্লেখ রয়েছে।

ইডি দাবি করেছে, ওই চিঠিতে পার্থ নিজেকে অর্পিতা ‘ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, অর্পিতা সন্তান দত্তক নিলে তার কোনো আপত্তি নেই।

এই সার্টিফিকেট নিয়ে পার্থ জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের কী বলেছেন সে কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, পার্থ ওই সার্টিফিকেট প্রসঙ্গে জানিয়েছেন, এক জন জনপ্রতিনিধি হিসেবে তার কাছে অনেকেই বিভিন্ন বিষয়ে শংসাপত্র নিতে আসেন। সে কারণে এমন অনেক শংসাপত্র তার কাছে তৈরি করা থাকে। তবে সেই শংসাপত্রের নীচে যে তারই স্বাক্ষর রয়েছে সে কথা তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন পার্থ।
সূত্র: আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মা হতে চেয়েছিলেন অর্পিতা, ‘সম্মতি’ দিয়েছিলেন পার্থ

আপডেট টাইম : ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২