ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

৯ কোটি টাকার চেকসহ মানবপাচারকারী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৪৬৪ বার

রাজধানীর মিরপুর এলাকা থেকে নয় কোটি টাকার চেকসহ মো. তানাইম ইসলাম চৌধুরী কিরন (৩৭) নামে মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, রাজধানী মিরপুরের মধ্য পিরেরবাগের ঝিলপাড়ার হোসেন টাওয়ারের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৩ এর সদস্যরা তানাইমকে গ্রেফতার করে। তিনি কনসালটেন্সির আড়ালে বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিলেন।

তিনি আরও বলেন, ওই ফ্ল্যাট থেকে ১৭টি পাসপোর্ট, কম্পিউটার, ল্যাপটপ, ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট ও নয় কোটি টাকার একটি চেকসহ মানব পাচারের জন্য রাখা নানাবিধ কাগজপত্র জব্দ করা হয়েছে।

রুম্মান মাহমুদ বলেন, প্রতারণার শিকার মো. মারুফুল ইসলামের (২১) করা চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে এন আই এ্যাক্ট’র ১৩৮ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে অভিযান চালিয়ে তানাইমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তের তথ্য উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার তানাইম কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন অংকের টাকা আত্মসাৎ করেন। যাদের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়েছেন তারা টাকা ফেরত চাইলে নানা প্রকার ভয়-ভীতি দেখাতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

৯ কোটি টাকার চেকসহ মানবপাচারকারী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫