ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রমণ ৫০ হাজার ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংক্রামিত মানুষের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভাইরাসটিতে সংক্রমণের হার কমেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুসারে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯৬ জন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এই রোগে এখনো পর্যন্ত মারা গেছেন অন্তত ১৬ জন। এর আগে, জাতিসংঘের এই সংস্থাটি গত জুলাইয়ে এই ভাইরাসটির বিষয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বলেছেন, ভাইরাসটির সংক্রমণ ধীর হওয়ার মানে হলো, আগামী দিনগুলোতে ভাইরাসটির সংক্রমণ থেমে যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমেরিকার দেশগুলোতেই মোট শনাক্তের অর্ধেকেরও বেশি পাওয়া গেছে। যদিও বেশ কিছু দেশে এখনো সংক্রমণের হার বাড়ছে তব কানাডার মতো দেশে ভাইরাসটির সংক্রমণের হার কমতে দেখার বিষয়টি স্বস্তিদায়ক।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, ‘জার্মানি এবং নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও এই ভাইরাসের সংক্রমণ হার স্পষ্টভাবেই ধীর গতির। যা দেশগুলোর জনস্বাস্থ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফলাফল।

এই লক্ষণগুলো নিশ্চিত করে যে, আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে যেমনটা বলেছি—সঠিক ব্যবস্থা নিয়ে এই প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে।’
ভাইরাসটি আফ্রিকার দেশগুলোতে উৎপত্তি হলেও চলতি বছরের মার্চ থেকে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রমণ ৫০ হাজার ছাড়াল

আপডেট টাইম : ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২