ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বেহেশত থেকে সত্যটাই বলছেন পররাষ্ট্রমন্ত্রী: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ১৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘পার্শ্ববর্তী দেশকে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে বলেছি’— পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, এ কথাটা কিন্তু আজকে দেশের প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে। তার মানে কী সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই— এ কথাটাই তো সত্য প্রমাণিত হয়েছে।

রিজভী বলেন, এই পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন। এই সরকার সম্পর্কে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা, সেটিই এ সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশত থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না। তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের নেত্রী এ সরকারপ্রধানকে লেন্দুপ দর্জির সঙ্গে তুলনা করেছিলেন। এটি কি প্রমাণিত হয় না আজকে মোমেন সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে যে খালেদা জিয়ার বক্তব্যই ছিল সঠিক।

তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান। আমরা জাতীয়তাবাদী শক্তির প্রতীক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান তাদের নেতৃত্বে আমরা গড়ে উঠেছি। আমরা আমাদের জনগণকে বিশ্বাস করি। জনগণকে আমরা মনে করি সব ক্ষমতার উৎস, যেটি আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে গেছেন। আমাদের দড়ি অন্য কোথাও নেই।

তিনি বলেন, সরকার গঠনের প্রশ্নে আমরা সবসময় জনগণের শক্তির ওপর সাহস করেই কথা বলি। সে জন্য স্বচ্ছ নির্বাচন ইম্প্রেসিভ নির্বাচন সবার অংশগ্রহণে নির্বাচন আমরা চাই। আমরা কারও কাছে ধর্ণা দিই না যে, আমাদের ক্ষমতায় বসাতে হবে। ওরা (সরকার) সব কিছু হারিয়েছে, তারা জনগণকে ত্যাজ্য করেছে বলেই অন্যের কাছে যাচ্ছে, তাদের টিকিয়ে রাখার জন্য। দেশের মানুষের কাছে যাওয়ার তো তাদের মুখ নেই। কারণ তারা ভোটকে কবর দিয়েছে। তারা গণতন্ত্রকে কবর দিয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতাকে কবর দিয়েছে, তারা জনগণের কাছে যেতে পারবে না বলেই অন্যদের কাছে ধর্ণা দিচ্ছে।
রিজভী বলেন, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তির ওপর দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।

এ সময় আরও উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক  মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সহসভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বেহেশত থেকে সত্যটাই বলছেন পররাষ্ট্রমন্ত্রী: রিজভী

আপডেট টাইম : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২