ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আলো কম হওয়ায় ভাঙল বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৪৯৭ বার
সামান্য কারণে বিয়ে ভেস্তে যাওয়ার যেন ধুম লেগেছে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। এ বার আলোকসজ্জা কেন ম্রিয়মাণ হয়েছে‚ সেই কারণে কানপুরের এটাওয়াহতে নাকচ হল বিয়ে।
এটাওয়ার বাধপুরা থানার খেড়া আজবসিং গ্রামে বিয়ে করতে এসেছিল বিজয় সিং।  মধ্যপ্রদেশের মোরেনা থেকে। বিয়ের জয়মাল্য অনুষ্ঠানে বরপক্ষের মনে হল‚ আলো যেন কম কম। মেয়ের বাড়ির লোকজনকে তারা বলল আলোর সাজ বাড়াতে। উল্টে কনেপক্ষ জানিয়ে দিল তারা এর থেকে বেশি আলো দিতে পারবে না। এই তুচ্ছ ঘটনা থেকে শুরু বাদানুবাদ। সবার সামনেই শুরু হয় হবু শ্বশুর-জামাইয়ের তীব্র বিবাদ। এমনই অবস্থা হয়‚ বিয়ে করবেন না বলে জানিয়ে দেন কনে। মেয়ের বাড়ির লোকের অভিযোগ‚ পাত্রপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। যে ছেলে এত সামান্য কারণে ঝামেলা করে‚ তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করে তারা। শেষে পঞ্চায়েত ডেকে দু’ পক্ষই ফেরত দিয়ে দেয় সব উপহার। পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু কোনও মামলা রুজু করা হয়নি। বাধপুরা থানার পুলিশ অবাক‚ এত তুচ্ছ কারণেও বিয়ে বাতিল হয় ?
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আলো কম হওয়ায় ভাঙল বিয়ে

আপডেট টাইম : ০৮:৫৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫