ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তায় আদা চাষে স্বপ্ন দেখছেন রংপুরের নিতাই, ৪ লাখ টাকা বিক্রির আশা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যাগিং পদ্ধতিতে বস্তায় মাটি ভরাট করে আদা চ্ষ করছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে সাংবাদিক নিতাই রায়। নিজের শ্রমে গড়ে তুলেছেন সাড়ে ৪ হাজার বস্তাসম্বলিত একটি আদার ক্ষেত।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রংপুর জেলায় প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। এর মধ্যে ১০০ হেক্টর জমিতে ব্যাগিং পদ্ধতি অর্থাৎ বস্তায় মাটি ভরাট করে আদা চাষ হয়েছে। ফলন প্রায় দ্বিগুন বেশি হওয়ায় দিন দিন এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।

সাংবাদিক নিতাই রায় বলেন, অবসর সময় বসে না থেকে কৃষি বিভাগের পরামর্শে বাড়ির চার পাশে বস্তায় করে আদার গাছ লাগিয়েছি। এতে ব্যায় হয়েছে ৪০ হাজার টাকা। ৫০ থেকে ৬০ দিন বয়সী প্রতিটি বস্তায় ১০ থেকে ১৫টি আদার গাছ জন্ম নিয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি বস্তায় প্রায় ১ কেজি করে আদা উৎপাদন হবে। ফলে আশা করছি সাড়ে ৪ হাজার বস্তায় প্রায় সাড়ে ৪ টন আদা উৎপাদন হবে। এতে আমার আয় হবে প্রায় ৪ লাখ টাকা।

কাউনিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজ আলম বলেন, সাংবাদিক হয়েও অবসরে কঠোর পরিশ্রম করে যেভাবে আদার এই খামার গড়ে তুলেছেন নিতাই তা এই উপজেলার অনেক উদ্যোক্তার অনুপ্রেরণার কারণ হবে। যেভাবে বস্তায় আদার গাছগুলো থোকায় থোকায় গজিয়েছে তাতে একেকটি বস্তায় ১ কেজি করে আদা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বস্তায় আদা চাষে স্বপ্ন দেখছেন রংপুরের নিতাই, ৪ লাখ টাকা বিক্রির আশা!

আপডেট টাইম : ০৩:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২