ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকারণে যোগ্য পাত্র পাচ্ছেন না ব্রাজিলের তরুণীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ পেলে, রোমারিও, রোনালদিনহো, নেইমারের দেশ ব্রাজিল। দেশটিতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে পুরুষের তুলনায় নারীদের বসবাস বেশি। গ্রামটির নাম নোইভা ডো কোরডোইরো। এটি দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি পাহাড়ে অবস্থিত।

মূলত এটি একটি নারী প্রধান গ্রাম। নোইভা ডো কোরডোইরো গ্রামে প্রায় ৬০০ নারী বাস করেন। এদের মধ্যে তিনশোরও বেশি বিবাহযোগ্যা, অবিবাহিতা তরুণী। তাদের বয়স ১৮ থেকে ৩২ বছর। এরা সবাই বিয়ে করতে চান। তবে এজন্য পাত্রকে মানতে হবে কয়েকটি শর্ত। এই নারীরা বিয়ের পর নিজেদের গ্রাম ছেড়ে যাবেন না। স্বামীদের এই গ্রামেই বসবাস করতে হবে। যেসব ছেলে ভালো রান্না জানেন, বিয়ের পর বউকে রেঁধে খাওয়াতে পারবেন, ঘরবাড়ি পরিষ্কার রাখতে জানেন, তিনিই এই গ্রামের তরুণীদের কাছে খাঁটি ‘সুপাত্র’।

জানা যায়, ১৮৯০ সালে মারিয়া সেনহোরিনা ডি লিমা নামের এক তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শ্বশুর বাড়িতে বেশি দিন থাকেননি তিনি। পালিয়ে চলে আসেন এই গ্রামে। তখন থেকে এই গ্রামটি তিনি নিজের মতো করে গড়ে তোলেন। আর সেই থেকেই এই গ্রামের মেয়েরা বিয়ের পরও এখানেই থেকে যান। প্রায় দেড়শো বছর পরও এই গ্রামের তরুণীরা নিয়মটি মেনে চলেন। তাই ভিন-গ্রামের সুপাত্র পাওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স পেরিয়ে গেলেও অবিবাহিত থাকতে হচ্ছে গ্রামের তরুণীদের অনেককে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

যেকারণে যোগ্য পাত্র পাচ্ছেন না ব্রাজিলের তরুণীরা

আপডেট টাইম : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২