ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ

আশরাফুল মোসাদ্দেকের তিনটি কবিতা |

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬
  • ৭১৬ বার

সময় পালটে গেলে

ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে সময়
ঘুমের ভেতর কয়েকটি মশা আর কিছু উৎপাত
হারমোনিয়ামের ডেবে যাওয়া রীড— সাপলুডু-মই

যে সূর্যটি উদিত হয়েছিলো ভারি প্রত্যয়ে
তোলপাড় করেছিলো মধ্যদুপুরের রোদ
সে সূর্যটি এখন অস্তায়মান— খুব নীচু হয়ে যাওয়া মস্তিষ্কে

বেঁধে রাখা যায়নি সময়ের একটিও পা
শিশু চলে গেছে— চলে গেছে বাউল যুবক
এখন লাঠিতে ভর করে চলছে জীবন— লীন ধুলোট জীবন

কৌটাবন্দি সেই মার্বেলগুলো টুংটাং করছে জনান্তিকে
চৈত্রের ঝড়বৃষ্টিতে চৌচির হয়ে আছে কদলীপাতা
পাটকাঠির ছিপবড়শি দিয়ে টপাটপা আর নেই পুঁটিমাছ

প্রবাহিত জলের সমুদ্রই শেষ ঠিকানা
কোনোদিন পুনরায় মেঘ হবে হবে জল
একঝাক সুঁই ফোটানো মশার মতো
রোদের দাঁত কামড়ে দিলো দুপুর-বিকেল

অজ্ঞান-বিশারদের মতো এ বৈশাখ
কতোটুকু নির্ভরযোগ্য একদম জানি না
সময় পালটে গেলে ফিরে আসে ঠিকঠিক
একেবারে অন্যরকম সানগ্লাস পোশাকে

চুরি

বীজপত্রের ভেতর জেগে ওঠলো হিন্দোল
এ চৈত্রে কোথাও কি বিড়ালে-কুকুরে বৃষ্টি নেমেছে
অনাসৃষ্টির আবেগ জানালার গ্রীলপথে ছুটোছুটি করে
কলির ভেতর থেকে বেড়িয়ে আসতে পারে অর্কিডের ফুল

পাঁজরের ভেতর থেকে তরতাজা লালগোলাপ
লেপটা লেপটি করে চ্যাপটা হয়ে যাবে কি ক্রোধ
অসীমশূন্য আকাশে জলভর্তি মেঘকিশোরীরা
কোমড়নৃত্যে কোথায় কখন ছড়াবে যুঁইজ্যুস

পান্তা-ভর্তার মেলা ফুরিয়ে আসে চিটচিটে গোধূলিতে
ঝোপের আড়ালে নেকাবে মোড়ানো সন্ধ্যা যায় অভিসারে
বিলম্বীর মতো হয়ে থাকা প্রতীক্ষার পিরামিড থেকে
কে তবে চুরি করে নিয়েছে টনটন পাথর

ইনজেকশন দেয়া তরমুজের লাল টুকটুকে পিসগুলো
মেডিসিন খাওয়া মোটাতাজা গরুর মতো হাঁসফাঁস করে
প্রতিটি আইটেম দিনদিন পিচ্ছিল হয়ে
করতল থেকে পিছলে পড়ছে অদ্ভুত গন্তব্যে

আর্তনাদের কয়েকটি টুকরো সাজিয়ে পিরিচে
ঐক্ষিক রাজকুমারী চলে যায় অন্তঃপুরে
তারপর একযোগে বেহালা বেজে ওঠে করুণসুরে
প্রকৃতির তুল্যযন্ত্রে প্রতিটি মিলিগ্র্যামই হয়ে ওঠে সক্রিয়

লণ্ডভণ্ড অতীত

স্বয়ংক্রিয় মেশিনের পরিবহনকারী ফিতা থেকে
ঝাঁপিয়ে পড়ে যায় বিসদৃশ্য বাদামগুলো
কম্বল থেকে একটি একটি করে পশম উড়ে যায়
অবশিষ্ট কি থাকবে আর সেটাই হলো ঘটনা

রূপবান টিনের তোরঙ্গে ন্যাপথালিনকে পরাজিত করে
ঘুণপোকা মেতে ওঠে বিজয় মিছিলে
মধ্যরাতে চিলেকোঠায় পায়চারি করে লণ্ডভণ্ড অতীত
জলবায়ু পরিবর্তনের পর এবার অম্লবৃষ্টি হবে

কবির ফেসবুক— Ashraful Musaddeq

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের

আশরাফুল মোসাদ্দেকের তিনটি কবিতা |

আপডেট টাইম : ০২:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬