ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মিঠামইনের সাত ইউনিয়নে এমপি তৌফিকের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাত ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শুক্রবার (২৪ জুন) দিনব্যাপী সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বন্যার্তদের মাঝে এসব শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ১৫ কেজি, চিনি ২ কেজি, ডাল ২ কেজি, পেয়াজ ২ কেজি, ভোজ্যতেল ২ লিটার, লবণ ১ কেজি ও মসলা ১ প্যাকেট।

বিভিন্ন ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরন ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইনুদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক কাউছার আহম্মেদ পাভেল, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়াসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান।

ঘাগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রকৃত বানভাসী যারা এবং আশ্রয়কেন্দ্রে উঠেছেন এমন ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অবশিষ্ট ত্রাণ প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করবেন। আপনাদের যার যা কিছু আছে, সেটা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান। ত্রাণ নিয়ে নয়ছয় সহ্য করা হবেনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

মিঠামইনের সাত ইউনিয়নে এমপি তৌফিকের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২