ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬
  • ৩৬৪ বার

বাংলাদেশর সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ককে দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল বলে উল্লেখ করেছেন ঢাকায় সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর।

তিনি বলেছেন, এখন এই সম্পর্ককে আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন।

১১ মে (বুধবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকলালে এ কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীকে অবহিত করেন, ২০১৫ সালের মাঝামাঝিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় প্রতিশ্রুত ১১টি উন্নয়ন সহযোগী উদ্যোগের ৮টি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাকি তিনটিতেও হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এক বছরেরও কম সময়ে এই অগ্রগতিকে একটি বড় অর্জন বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্রসচিব।

উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রগতিতে সন্তুষ্টির কথা জানান এবং নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মত দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

ভারতীয় পররাষ্ট্রসচিবের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও সুপ্রিয়া রঙ্গনাথন।

প্রধানমন্ত্রী এ সময় স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নে ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, ওই সফর দুই পক্ষের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আমরা ভারতের সঙ্গে এই সম্পর্ককে এনজয় করছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল

আপডেট টাইম : ১১:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬