ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কুলিয়ারচরে মুছা মিয়া সিআইপি’র প্রথম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে তিন সংসদ সদস্যের স্মৃতিচারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী, উপজেলা আওয়ামী লীগের প্রয়াত উপদেষ্টা, কুলিয়ারচর গ্রুপের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মুছা মিয়া সিআইপি’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রয়াত আলহাজ্ব মো. মুছা মিয়া সিআইপি’র বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন কিশোরগঞ্জ জেলার বর্তমান তিনজন সংসদ সদস্য। তারা হলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

গত রোববার দুপুরে কুলিয়ারচর কোল্ড স্টোরেজে উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার আহমেদ বেনু প্রমুখ।

আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কুলিয়ারচরে মুছা মিয়া সিআইপি’র প্রথম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে তিন সংসদ সদস্যের স্মৃতিচারণ

আপডেট টাইম : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২