ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে সড়ক যোগাযোগ বিঘ্নিত, আখাউড়া দিয়ে আসছে না আমদানির গম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পাহাড়ি ঢলের কারণে ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত। ফলে নিষেধাজ্ঞা জারির আগে আমদানি করা এলসি গম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যাএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে গম রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করে। এর আগে বাংলাদেশে ১৪ হাজার টন গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। কিন্তু পাহাড়ি ঢলে ত্রিপুরার সঙ্গে অন্য রাজ্যের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গমের গাড়িগুলো ত্রিপুরায় আসতে পারছে না। আমরা আশা করছি চলতি মাসের শেষ দিকে এলসি করা বাকি গমগুলো আখাউড়া স্থলবন্দর দিয়ে এদেশে আসবে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে প্রতিদিন ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয়। প্রতিষ্ঠার ২৭ বছর পর গত বছরের আগস্ট থেকে এ বন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে সড়ক যোগাযোগ বিঘ্নিত, আখাউড়া দিয়ে আসছে না আমদানির গম

আপডেট টাইম : ১১:১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২