ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পশ্চিমারা নিজের মাথায় নিজেরাই গুলি চালাচ্ছে: রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল-গ্যাস আমদানি সীমিত করার চেষ্টা করার মাধ্যমে পশ্চিমা দেশগুলো নিজেরাই নিজেদের মাথায় গুলি চালাচ্ছে। অথচ এই সময় চীন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে।

বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ভাষণে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

মারিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ এবং দেশটিতে আক্রমণের শাস্তিস্বরূপ রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের চেষ্টা কৃষিপণ্য, ভোজ্যতেল, সার এবং জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে। আর ইউরোপ রাশিয়ান তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র এবং দেশটির ইউরোপীয় মিত্ররা মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের মধ্যেও বিরোধ তৈরি করার চেষ্টা করেছিলেন পশ্চিমারা। এ চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চীন জানে তারা কী চায়। তারা নিজেরা নিজেদের পায়ে গুলি করছে না। অন্যদিকে পশ্চিমারা নিজেরাই নিজেদের মাথায় গুলি চালাচ্ছে। পশ্চিমারা আমাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে।

সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক। এ ছাড়া বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকও মস্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পশ্চিমারা নিজের মাথায় নিজেরাই গুলি চালাচ্ছে: রাশিয়া

আপডেট টাইম : ০৩:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২