ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২০২৫ সালের আগে অতিরিক্ত এলএনজি দেবে না কাতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে অতিরিক্ত এক মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পেতে কাতারকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। বিদ্যমান গ্যাস সংকট কাটাতে চলতি বছরের মার্চ মাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে কাতারের জ্বালানি মন্ত্রণালয় ২০২৫ সালের আগে বিদ্যমান চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। ফলে আপাতত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এলএনজি পাওয়ার সুযোগ নেই বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) আওতায় কাতার থেকে বার্ষিক ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি পাওয়ার সুযোগ রয়েছে। বিদ্যমান সরবরাহের বাইরে অতিরিক্ত এক মিলিয়ন টন এলএনজি আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যদিও কাতার বিদ্যমান সরবরাহের বাইরে অতিরিক্ত এলএনজি সরবরাহ করতে পারবে না বলে জানিয়েছে। তবে বাংলাদেশের গ্যাস সংকটের বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চেয়েছে কাতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২০২৫ সালের আগে অতিরিক্ত এলএনজি দেবে না কাতার

আপডেট টাইম : ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২