ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মহাশক্তিশালী থার্মোবারিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই ভারি অস্ত্রের ব্যবহার করছে। এরমধ্যে রাশিয়া শক্তিশালী থার্মোবারিক বোমা ব্যবহার করছে।

এ ব্যাপারে নিজের সরকারি বাসভবনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারি অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি।অন্যদিকে রাশিয়াও মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোবারিক বোমা যেটি ব্যপক ধ্বংসযজ্ঞ চালানোর অস্ত্র।

এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলোও অভিযোগ করেছে, রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত।

এই থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা অন্যন্য বিস্ফোরক থেকে ভয়ংকর।

আশপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটায়।

বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়। হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলা যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় বিস্ফোরণ ঘটায় এবং স্থায়ীত্বও থাকে বেশি।

এগুলো বেশিরভাগ সময় টানেল, বাঙ্কার এবং গুহার ভেতর থাকা শত্রুপক্ষতে ঘায়েল করতে ব্যবহার করা হয়।

তবে ভ্যাকুয়াম বা থার্মোবারিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করে থাকে রাশিয়া।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মহাশক্তিশালী থার্মোবারিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া

আপডেট টাইম : ০৮:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২