ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বান্দরবানে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বান্দরবানের লামায় এক স্কুলছাত্রীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ছাত্রীর পরিবারের অভিযোগ, একই এলাকায় মো. শাহ আলী (২৪) ও আল-আমীন (২৫) ঘরে ঢুকে হাত-পা বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর বাবা  জানান, রূপসী পাড়া ইউনিয়নে তাদের একটি চায়ের দোকান আছে। দোকানের পেছনে ভাড়া বাসায় থাকেন তারা। দোকান থেকে এক কিলোমিটার দূরে তার বাড়ি। শুক্রবার দুপুরে তার মেয়ে জরুরি কাজে বাড়ি গিয়েছিল। তখন অন্য কেউ বাড়িতে ছিল না। মুষলধারে বৃষ্টি হওয়ায় সে বাড়িতে আটকা পড়ে। হঠাৎ মো. শাহ আলী ও আল-আমীন ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে দুজন মিলে ধর্ষণ করে পালিয়ে যান।

ছাত্রীর বাবা আরও জানান, ঘণ্টাখানেক পর বৃষ্টি থামলে তার মেয়ের চিৎকার পাশের বাড়ির লোকজন এগিয়ে আসে পরে ওই ছাত্রীকে উদ্ধার করে লামা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। চিকিৎসকরা ধর্ষণের আলামত পাওয়ায় ভুক্তভোগীকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

লামা থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই যুবককে ধরতে অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বান্দরবানে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ১২:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২