ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ডলারের দামের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ডলারের দামের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এই সীমা বেঁধে দেয়নি। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ও ব্র্যাক ব্যাংক মিলে ডলারের একটি রেট দিয়েছিল। এই রেটটা তাদের ছিল। তাদের রেটই ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন তারাই আবার বলেছেন, এই রেট নির্ধারণ হওয়ায় প্রবাসী আয় কমেছে। তাদের সাথে আলোচনা করেই সীমা তুলে দেওয়া হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এক্ষেত্রে তারা আশা করছেন, ডলারের সীমা উঠে যাওয়ায় প্রবাসী আয় বাড়বে।

ডলারের দাম বাড়তে থাকায় গত রোববার দাম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা। এ দাম নির্ধারণের পর কমে গেছে প্রবাসী আয়।

এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

বৈঠকে সময় বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। তাতেই ডলারের দামের সীমা তুলে দেওয়ার বিষয়ে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংক। তবে বেঁধে দেওয়া দাম তুলে দেওয়া হলেও ডলারের বাজারে তদারকি জোরদার করবে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ডলারের দামের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২