ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বিশ্ব দুগ্ধ দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ ১ জুন, বিশ্ব দুগ্ধ দিবস। ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই দিনটিকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত দিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে

এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর’।

প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে আসছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর। এ বছরও দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়েছে।

আজ বিশ্ব দুগ্ধ দিবসের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ খাতের সফল খামারি ও প্রতিষ্ঠানকে ‘ডেইরি আইকন’ পুরস্কৃত করা হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে সারা দেশের জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, বিনা মূল্যে প্রাণিসম্পদ চিকিৎসা ক্যাম্পেইন, বিনা মূল্যে প্রাণিসম্পদের জন্য কৃমিনাশক ওষুধ বিতরণ ও টিকা প্রদান ক্যাম্পেইন পরিচালনাসহ জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব দুগ্ধ দিবস আজ

আপডেট টাইম : ১০:২২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২