ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবি রওশনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
  • ৩৬৩ বার

বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনসহ শিক্ষক, শ্রমিক, নার্স ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে দশম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই আহ্বান জানান।
সাংবাদিকদের দাবির কথা তুলে ধরে রওশন এরশাদ বলেন, দ্রব্যমূল্য বাড়ছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ অন্যদের বেতন-ভাতা বেড়েছে। কিন্তু অনেক সাংবাদিক মানবেতর জীবন-যাপন করছে। জাতীয় দায়িত্ব পালন করেও তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছে না। তাই তাদের জন্য নবম ওয়েজ বোর্ড করা প্রয়োজন।
তিনি আরো বলেন, শ্রমিকরা ভালো নেই। তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। নার্সরা অনশন করছে। জাতির বিবেক শিক্ষকরা প্রাপ্য থেকে বঞ্চিত। সকল মানুষের দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
পুরুষ দিবস পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবছর নারী দিবস পালন করা সত্ত্বেও নারী নির্যাতন কমছে না। ঘরে-বাইরে নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে। যৌতুকের জন্য নির্যাতন চলছে। বাল্য বিবাহ বন্ধ হয়নি। তাই নারী দিবস পালন করে লাভ নেই। আমি এখন অপেক্ষায় আছি কবে পুরুষ দিবস পালন হবে। তিনি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবি রওশনের

আপডেট টাইম : ১১:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬