ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

ফোনালাপে বাড়ছে খরচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫
  • ৫৩১ বার
২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ফোনালাপের ওপর অতিরিক্ত করারোপ করছে সরকার। আগের ১৫ শতাংশ মূল্য সংযোজন করের পাশাপাশি এখন থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। অর্থ আইন-২০১৫-তে অতিরিক্ত করারোপের বিষয়টি উল্লেখ থাকবে।
নতুন এ আইন কার্যকর হলে গ্রাহকরা ১০০ টাকা রিচার্জ করলে কথা বলতে পারবে ৮৩ টাকার। এর সঙ্গে এসএমএস, এমএমএস ও ইন্টারনেট ব্রাউজিংয়ের ওপর ভ্যাটের পাশাপাশি ৫ শতাংশ সম্পূরক শুল্কও আদায় করা হবে।
গ্রাহকরা বর্তমানে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে মোবাইলে কথোপকথন ছাড়াও এসএমএস, এমএমএস ও ইন্টারনেট ব্রাউজিং সেবা পেয়ে থাকেন। আইন পরিবর্তন ও নতুন নিয়মের কারণে এখন থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে সিম এবং রিমকার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর।

তবে নতুন মোবাইল সিমের শুল্কহার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। সিমকার্ড প্রতিস্থাপনের ওপর ১০০ টাকা শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন তিনি।
সিমকার্ড প্রতিস্থাপনে কর নিয়ে আগে থেকে জাতীয় রাজস্ব বোর্ড ও মোবাইল ফোন অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

ফোনালাপে বাড়ছে খরচ

আপডেট টাইম : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫