ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কলকাতার আদালতে পি কে হালদার, ১৪ দিনের রিমান্ড আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রেফতারের পর রিমান্ড শেষে বাংলাদেশে অর্থ কেলেঙ্কারির অন্যতম হোতা প্রশান্ত কুমার হালদারকে কলকাতার আদালতে তোলা হয়েছে। নতুন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা (ইডি)।

মঙ্গলবার (১৭ মে) পি কে হালদারকে কলকাতার নগর দায়রা আদালতে তুলেছে দেশটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত শনিবার থেকে তাকে রিমান্ডে নেওয়ার পর মামলার কী অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে জানানোর পাশাপাশি আরও ১৪ দিন পি কে হালদারকে তাদের রিমান্ডে রাখার আবেদন করে ইডি।

আদালতকে ইডির পক্ষ থেকে তদন্তে অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের মামলার পলাতক আসামি পি কে হালদার সম্প্রতি পশ্চিমবঙ্গে ইডির হাতে গ্রেফতার হয়। যা নিয়ে ভারত-বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গ্রেফতারের পর তিন দিন ধরে পি কে হালদার ও তার সঙ্গে গ্রেফতার পাঁচ সহযোগীদের দফায় দফায় জেরা করেছে ইডি।

মাঝে তাদের হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পি কে হালদার নিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, যে কোনো মূল্যে তিনি দেশে ফিরতে চান।

দেশটিতে পি কে হালদারের বিপুল সম্পদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন ইডি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কলকাতার আদালতে পি কে হালদার, ১৪ দিনের রিমান্ড আবেদন

আপডেট টাইম : ০৩:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২