ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই একদিনের মধ্যে সয়াবিন ঘরে তুলতে পারবেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, পরামর্শের পাশাপাশি সব ধরনের সহযোগিতার কারণে এ বছর জেলায় সিয়াবিনের উৎপাদন ভালো হয়েছে। আশা করা হচ্ছে সয়াবিন থেকে এ বছর ৩০০ কোটি টাকারও বেশি আয় হবে।

কৃষি অফিসের তথ্য মতে, দেশের ৭৫ থেকে ৮০ শতাংশ সয়াবিন উৎপাদন হয় লক্ষ্মীপুরে। প্রত্যাশার চেয়ে বেশি আবাদ হওয়ায় এ জেলা সয়াবিনের রাজধানী হিসাবে খ্যাতি অর্জন করেছে।

সয়াবিন চাষে জমিতে বাড়তি কোনো ঝামেলা নেই বলে অল্প খরচে বেশী লাভবান হওয়ার সম্ভাবনা থাকে বলে জানান কৃষকরা। তবে, ভালো ফলনেও এ বছর দাম নিয়ে শঙ্কায় আছেন তারা। জেলায় সয়াবিন প্রক্রিয়াজাত কারখানা স্থাপনের পাশাপাশি সরকারিভাবে সয়াবিন সংরক্ষণের দাবি তাদের।

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন এলাকার কৃষক হাফেজ আহম্মেদ, আমান উল্যাহ ও সেকান্তর মিয়াসহ কয়েকজন জানান, সয়াবিন চাষে তাদের বাড়তি ঝামেলা নেই। শুধু জমি চাষাবাদ করে বীজ বপন এবং একটু পরিচর্জাতেই কাঙ্খিত ফসল ঘরে তোলা সম্ভব।

চাষিরা আরো জানান, তারা মহাজনদের কাছ থেকে উৎপাদিত সয়াবিনের ন্যায্য মূল্য পাননা। সরকারিভাবে সয়াবিন ক্রয় করলে কৃষক সঠিক মূল্য পেতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জাকির হোসেন বলেন,  কৃষি বিভাগের পরামর্শে চাষিরা উন্নতজাতের বীজ বোপন ও সুষম সারের ব্যবহার করেছেন। ফলে এবার সয়াবিনের ফলন ভালো হয়েছে। এ বছর লক্ষ্মীপুরে জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৫৪০ মেট্রিক টন। যার বাজার মূল্য ৩০০ কোটি টাকার বেশি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন

লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন

আপডেট টাইম : ০৪:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২